জোড়া গোলে শেষ ম্যাচ রাঙালেন মেসি

  স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২

২০২৬ বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখতে চান লিওনেল মেসি। তার আগে ঘরের মাঠে আজ সম্ভবত বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে সম্ভাব্য বিদায় ধরে নেওয়া সেই ম্যাচটা জোড়া গোলে রাঙিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত ম্যাচে তার জোড়ায় ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে একেবারে ঘরের ছেলের মতোই নিজেকে মেলে ধরেন ৩৮ বছর বয়সী। মেসি গোলের দেখা পেয়েছেন ৩৯ মিনিটে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান লাউতারো মার্টিসেজ। ৪ মিনিট বাদে জোড়া গোল তুলে রাতটা পুরোপুরি নিজের করে নেন মেসি। 

ঘরের মাঠে মেসির পুরো পরিবার উপস্থিত ছিল। সমর্থকরা হাজির হয়েছিলেন কিংবদন্তিকে ঘরের মাঠে শেষবারের মতো দেখার জন্য। তাই মেসির পরিবারের কাছে ক্ষণটা ছিল আবেগঘন। 

আর্জেন্টিনা এরই মধ্যে দক্ষিণ আমেরিকার বাছাই থেকে মূল পর্ব নিশ্চিত করেছে। তাও আবার সেটা করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। তাদের সংগহ ৩৮ পয়েন্ট। অপর দিকে বিশ্বকাপে খেলার আশায় জোর ধাক্কা লাগলো ভেনেজুয়েলার। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী