আঘাত পেয়ে ঠোঁটে সেলাই হাল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের হয়ে খেলতে গিয়ে অদ্ভুত ঘটনায় মুখে আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। আঘাতে তাকে ঠোঁটে সেলাইও দিতে হয়েছে!

২৪ বছর বয়সী হাল্যান্ড স্ন্যাপচ্যাটে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তার ডানদিকের ঠোঁটের নিচে একটি কাটা দাগ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বাসের দরজায় আঘাত পেয়েছি। ৩টা সেলাই পড়েছে।’

নরওয়েজীয় সংবাদমাধ্যম ভিজি জানায়, বাস থেকে নামার পর লাগেজের দরজায় দুর্ঘটনাবশত আঘাত পান হাল্যান্ড। যদিও তার চোট গুরুতর নয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে হাল্যান্ড লিখেছেন, ‘কাটা দাগটি নাকি দারুণ দেখাচ্ছে।’

আগামী মঙ্গলবার নরওয়ে তাদের পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার মুখোমুখি হবে। গত বৃহস্পতিবার ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হাল্যান্ড। যার ফলে তারা টানা চার ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে।

/এফআইআর/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান