অবশেষে বিশেষ ফ্লাইটে দুপুরে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭

ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে সরকার বিরোধী আন্দোলনে আটকা পড়েছেন বাংলাদেশ দল। যার কারণে একটি ম্যাচ খেলা হয়নি। হোটেলে 'বন্দি' থাকতে হচ্ছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট খুলে দেওয়ায় জামাল ভূঁইয়াদের সামরিক বাহিনীর সহায়তায় বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। এর জন্য বেলা সাড়ে ১১ টার মধ্যে সবার ইমিগ্রেশনও করতে বলা হয়েছে।  শুধু ফুটবলার নন, প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকদেরও এই বিশেষ ফ্লাইটে আনা হচ্ছে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার রাতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'বৃহস্পতিবার দুপুরের মধ্যে আমরা ফুটবল দলকে দেশে ফিরিয়ে  আনতে যাচ্ছি।  সামরিক বাহিনীর সহায়তায় আমরা ফুটবলারদের নিরাপদেই দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আশা করছি। পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদেরও আনা হচ্ছে।'

 

/টিএ/এস/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী