গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫

বাছাই পর্ব শেষ। এবার জেএফএ অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজশাহীতে। তবে গ্রুপসেরা হয়েও চূড়ান্ত পর্বে খেলছে না ঋতুপর্ণা-মনিকা চাকমাদের জেলা রাঙামাটি!

প্রাথমিক পর্বে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন, স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্সআপ নিয়ে চূড়ান্ত পর্ব হওয়ার কথা। রাঙামাটি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক ও রানার্সআপ কক্সবাজার না খেলায় তাদের জায়গায় তৃতীয় দল হয়ে খাগড়াছড়ি খেলছে।

আজ জেএফএ অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের মূল পর্ব উপলক্ষে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এর কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, ‘রাঙামাটি চ্যাম্পিয়ন হয়েও খেলবে না। সেই জোনের রানার্সআপ কক্সবাজারও মূল পর্বে খেলতে চায়নি। চিঠি দিয়ে খেলতে অপারগতার কথা জানিয়েছে। তাই সেখান থেকে তৃতীয় দল খাগড়াছড়িকে খেলতে হচ্ছে।’

রাঙামাটি থেকে মনিকা-ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলার উঠে এসেছে। তাই সেখান থেকে মূল পর্বে না খেলাটা অবাক করার মতোই।

রাঙামাটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক জাতীয় দলের ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে না খেলার কারণ সম্পর্কে তার ভাষ্য, ‘রাঙামাটিতে এখন আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। আমাদের সকল খেলোয়াড়রা স্কুলের হয়ে খেলায় তাদের মূল পর্বে পাওয়া যাচ্ছে না। আমরা দাবি করেছিলাম খেলা এক সপ্তাহ পেছাতে। তা না হওয়ায় আর খেলা হচ্ছে না।’

/টিএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী