চ্যালেঞ্জ কাপে ট্রফি জয়ের আগে দুই দলেরই হুঙ্কার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে। শুক্রবার ট্রফির জন্য লড়াইয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগ সেরা মোহামেডান স্পোর্টিং।  দুই দলই ট্রফির জন্য মরিয়া।

বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ শিরোপা ধরে রাখার দিকে দৃষ্টি দিয়েছেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনও চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি। উনি বেশ ভালো কোচ।’

ম্যাচ কঠিন হবে তা মানছেন অভিজ্ঞ ডিফেন্ডার, ‘টাফ ম্যাচ হবে। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’

কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ। তার প্রশংসা করে তপু বললেন,‘কোচ একজন মানুষ হিসেবে এবং তার মানসিকতা অনেক ভালো। খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভবিষ্যতে এই সম্পর্ক আরও ভালো হবে। তার ফুটবল দর্শন অন্যরকম, সেটা আগামী শুক্রবার আপনারা দেখতে পারবেন। তার অধীনে এটি আমাদের প্রথম অফিসিয়াল ম্যাচ। আমরা চেষ্টা করবো, তাকে জয় উপহার দিতে।’

মারিও গোমেজও আশাবাদী, ‘প্রস্তুতি ভালো। কোনও সমস্যা নাই, কেননা আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। রবিবার থেকে আমরা সবাইকে নিয়ে অনুশীলন করেছি। শুক্রবারের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত।’

মোহামেডান কোচ আলফাজ আহমেদ ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না,‘যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তবে আমি টিমটা পেয়েছি অল্প কিছু দিন। তারপরও আত্মবিশ্বাস আছে যে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলবো।’

আরও যোগ করে বলেছেন, ‘বসুন্ধরাকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সবসময় আমাদের চেয়ে ভালো দল গড়েছে। বাংলাদেশে তারা উঁচু মানের কোচ আনে। এই কোচও ভালো, হাই-প্রোফাইলের।’

মাঠের অভাব নিয়ে আগের মতো বললেন, ‘এটা মোহামেডানের একটা ঐতিহ্য, বলার অপেক্ষা রাখে না। আমরা এর সাথে অভ্যস্ত হয়ে গেছি। সমাধান তো নাই।’

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিঠু আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, ‘আসলে আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা ফিরে পেতে। আসলে এক্সট্রা চাপ থাকবেই। আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’

শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে হবে ধুন্ধুমার লড়াই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি