কাবরেরাকে রাখার বিষয়ে কী বললেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৫, ১১:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৯:৩৯

হাভিয়ের কাবরেরাকে না রাখার জন্য সমর্থক থেকে শুরু করে অনেকেই মত দিয়ে আসছেন। বিশেষ করে হামজা চৌধুরীসহ অন্য প্রবাসীরা আসার পর বাংলাদেশ দলের চিত্র বদলে গেছে। এমন দলকে ডাগআউট থেকে নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য কাবরেরার আছে কিনা সংশয় প্রকাশ করে আসছেন সংশ্লিষ্টরা। 

এতদিন হয়ে গেলেও এখন পর্যন্ত দলকে একটি এক তাল-লয়ে খেলাতে পারছেন না। মুখচেনা খেলোয়াড় তার বেশি পছন্দ। ম্যাচের কোন মুহূর্তে কী করতে হবে সেটিও মনে হয় অজানা স্প্যানিশ কোচের! এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হারের পর কাবরেরার বিদায়ের দাবি জোরালো হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলছেন অন্য কথা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক বাফুফে প্রধানকে জিজ্ঞাসা করেন, এরপরও কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কিনা? হাসতে হাসতে তাবিথ তাৎক্ষণিক উত্তর এড়িয়ে গেছেন। বলেন, ‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। (মাত্রই) ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলবো।’

যদিও ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে শূন্যহাতে মাঠ ছাড়তে হয়েছে। তবে বাংলাদেশের খেলায় উন্নতিই দেখছেন তাবিথ। বলেন, ‘আমি দর্শকের দিক থেকে দেখি, একটি ম্যাচে সাতটা গোল হয়েছে। এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের অতীতে এবং আগামীতে কী আছে চিন্তা করতে হবে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরেই হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের।

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি