এএফসি থেকে তৃণমূল কাজের স্বীকৃতি  'ব্রোঞ্জ' পেলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৯

সৌদি আরবের রিয়াদে ‘এশিয়ান ফুটবল কনফেডারেশন’ (এএফসি) অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, কোচসহ ফেডারেশনগুলোকেও নানা স্বীকৃতি দেয় এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এবার তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড’ ব্রোঞ্জ পেয়েছে। 

বাফুফে এই অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। একটি ছিল মেম্বার অ্যাসোসিয়েশন-রুবি ক্যাটাগরি, অন্যটি গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ। মেম্বার অ্যাসোসিয়েশনে পুরস্কার জিতেছে লাওস। ব্রোঞ্জ ক্যাটাগরিতে শুরুতে বাংলাদেশের নাম ডিসপ্লে হয়। এই ক্যাটাগরিতে নর্দান মারিয়ানা এবং ভিয়েতনামও মনোনয়নে ছিল। 

সর্বশেষ ২০১৫ সালে এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল বাফুফে। ১০ বছর পর এবারই প্রথম দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পায়। বিশেষ করে গ্রাসরুটে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার পেয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। 

পুরস্কারের নেপথ্যে, বিশেষ করে বাফুফে যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে ৭০০ ক্ষুদে ফুটবলার এনে দিনভর উৎসব করেছিল। অনুষ্ঠানের ভিডিও পুরস্কার প্রদানের সময় দেখানো হয়েছে। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবলের দায়িত্বে আছেন। এছাড়া সাফ ও এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আগের চেয়ে বেশি খেলার কারণে কাজের স্বীকৃতি পেতে সহায়ক হয়েছে। 

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি