বদলি খেলোয়াড়ের লাল কার্ডের পর গেতাফেকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১২:০০আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:১৪

লা লিগার মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তার একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও লিগের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় এক অদ্ভুত ঘটনায়। কিকো ফেমেনিয়া হলুদ কার্ড দেখা অবস্থায় মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে মাঠে নামেন অ্যালান নিয়োম। কিন্তু নামার এক মিনিটের মধ্যেই ভিনিসিয়ুস জুনিয়রের ওপর ফাউল করে লাল কার্ড দেখেন তিনি।

নিয়োম মাঠ ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করেন এমবাপ্পে রিয়ালকে লিড এনে দেন। এটি ছিল ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ৫০তম গোল। ২০২৩ সালেও পিএসজির হয়ে এমন কীর্তি গড়েছিলেন ফরাসি তারকা।

৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের আলেক্স সানক্রিস। তাতে করে ৯জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় তাদের।

শুরুর একাদশে ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না। কিন্তু বিরতির পর তার মাঠে নামতেই ম্যাচের গতি পাল্টে যায়। তার ওপর ফাউলের কারণেই লাল কার্ড দেখতে হয় নিয়োম ও সানক্রিসকে। যার কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় মাদ্রিদ।

দুই খেলোয়াড় কম নিয়ে খেললেও শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল গেতাফে। কিন্তু শেষ দিকের যোগ করা সময়ে দারুণ এক সেভে জাল অক্ষত রাখেন থিবো কুর্তোয়া। 

৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ২৪। সমান ম্যাচে দুইয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ ২২। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি