নেপাল ও ভারত ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ২০:৫০আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫০

অনেক আলোচনা সমালোচনার পর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে নেই চমক। কোচ হাভিয়ের কাবরেরা পুরনোদের ওপরই ভরসা রেখেছেন। চোট কাটিয়ে দলে আছেন মোহাম্মদ ইব্রাহিম।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল। দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দুটি ম্যাচেই খেলবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম।

দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে আগেই। কাবরেরা ছুটিতে থাকায় তখন দলও দেওয়া হয়নি। এ নিয়ে অবশ্য স্প্যানিশ কোচ মঙ্গলবার ঢাকায় এসে বাফুফের ওপর দোষ চাপিয়েছিলেন। আবার বাফুফে প্রকারান্তরে কোচের দিকে বল ঠেলে দেয়। এ নিয়ে সমালোচনা কম হয়নি।

অনুশীলন চললেও হামজা ও শমিত যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা। নেপাল ম্যাচের ঠিক আগে আসার কথা রয়েছে শমিতের।

এছাড়া বৃহস্পতিবাির থেকে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে সুনীল ছেত্রীকে ছাড়াই ভারতীয় দল ঢাকায় আসতে যাচ্ছে। ঘোষিত দলে নেই সাবেক অধিনায়কের নাম।

বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

/টিএ/এম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী