চাপে থাকা আলোনসোকে স্বস্তির জয় এনে দিয়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

টানা দুই ম্যাচে সেল্টা ভিগো ও ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চাপে ছিলেন কোচ জাবি আলোনসো। আলাভেসের বিপক্ষে টানা তৃতীয় হার দেখলে ৪৪ বছর বয়সী কোচের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে পারতো। কিন্তু কষ্টার্জিত অ্যাওয়ে ম্যাচ জয়ে তেমন পরিস্থিতি আপাতত কাটিয়েছে তার দল। লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। অক্টোবরের শেষ দিকে এল ক্লাসিকোয় বার্সাকে হারানোর সময় শীর্ষে পাঁচ পয়েন্টের লিড ছিল লস ব্লাঙ্কোসদের। এরপর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্রসহ একাধিক ম্যাচে পয়েন্ট হারানোয় হান্সি ফ্লিকের দল শিরোপার দৌড়ে এগিয়ে গেছে।

ম্যাচের ২৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে দুর্দান্ত শটে নেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি তার ১৭তম গোল। গত জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়ার পর ফরাসি অধিনায়কের মোট গোলসংখ্যা এখন ৭০।

বিরতির পর ৬৮ মিনিটে অবশ্য সমতা ফেরাতে পেরেছিল আলাভেস। বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে। যদিও সমতা স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৭৬তম মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বক্সে ঢুকে কাছ থেকে গোল করেন রদ্রিগো।

এই জয় চাপে থাকা কোচ আলোনসোর জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। দুইয়ে থাকা রিয়ালের সমান ম্যাচে সংগ্রহ ৩৯। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি