নতুন বছরের শুরুতে সিটির ড্র, গার্দিওলার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৮

প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের অপরাজিত থাকার রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু নতুন বছরে গোলের সামনে ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পেপ গার্দিওলার দলকে।

বৃহস্পতিবারের এই ড্রয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকলো সিটি। মৌসুমের অর্ধেক পথে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেন সিটির আক্রমণভাগের খেলোয়াড়রা। একবার পোস্টে লেগে বল ফিরে আসে, আবার অফসাইডের কারণে বাতিল হয় একটি গোলও। সেসব নিয়ে আক্ষেপ করেছেন কোচ গার্দিওলা। ম্যাচ শেষে বিবিসিকে বলেছেন, ‘এখানে খেলাটা কঠিন। ছয় গজ বক্সের ভেতরে আমরা যে সুযোগগুলো পেয়েছি, সেগুলো খুব কঠিন ছিল না, কিন্তু কাজে লাগাতে পারিনি। প্রথমার্ধে যেসব বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেগুলো আমরা করতে পারিনি। তবে সামগ্রিকভাবে এটা খুব ভালো একটি ম্যাচ ছিল।’

সান্ডারল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে সিটি সব ধরনের চেষ্টা চালিয়েছিল। উইং দিয়ে ক্রস, মাঝমাঠ দিয়ে জটিল সব আক্রমণ। কিন্তু পুরো ম্যাচজুড়ে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে প্রবল চাপে থেকেও সান্ডারল্যান্ড রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ক্লিনশিট ধরে রাখতে সক্ষম হয়। গার্দিওলা বলছিলেন, ‘দ্বিতীয়ার্ধটা ভালো ছিল। খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা কিছুটা হতাশ, কিন্তু আমাদের মাথা উঁচু করে থাকতে হবে। কারণ তিন দিনের মধ্যেই চেলসির বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি