নারী ফুটবল লিগ 

রাজশাহীর গোল উৎসব, নেপালি দীপার ৪ গোলে চূর্ণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ২২:৩৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২২:৩৮

নারী ফুটবল লিগে বড় জয় দিয়ে শুভসূচনা করেছে রাজশাহী স্টারস। নিজেদের প্রথম ম্যাচেই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের ফরোয়ার্ড দীপা শাহীর হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে বর্তমান চ্যাম্পিয়নদের রীতিমতো নাস্তানাবুদ করেছে রাজশাহীর মেয়েরা। 

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একপেশে আধিপত্য বিস্তার করে রাজশাহী স্টারস। প্রথমার্ধেই তারা ৪-০ গোলে এগিয়ে গিয়ে জয়ের ভিত গড়ে নেয়। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রাজশাহীর মেয়েরা; দ্বিতীয়ার্ধে তারা নাসরিনের জালে আরও ৮টি গোল জড়ায়। 

ম্যাচ জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন নেপালি ফরোয়ার্ড দীপা শাহী। তার এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। এছাড়া দলের জয়ে জোড়া গোল করে বড় অবদান রাখেন সৌরভী আকন্দ প্রীতি এবং শাহেদা আক্তার রিপা। 

চলতি নারী ফুটবল লিগে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড। এর আগে ঢাকা রেঞ্জার্সকে ১০-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সেই রেকর্ড ভেঙে আজ ১২ গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল রাজশাহী স্টারস। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
১৬ গোল হজমের পর বাটলার বললেন, ‘আরও সময় ও সঠিক পরিকল্পনা প্রয়োজন’
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
১০ গোলের দুঃস্মৃতি পেছনে ফেলে এবার দক্ষিণ কোরিয়ার সামনে বাংলাদেশ
সর্বশেষ খবর
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম