মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ১৬:১২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে হতে যাচ্ছে। মালের সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণও পেয়েছে বাংলাদেশ। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

চলতি বছরের জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)। সম্প্রতি মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে। স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা ইতোমধ্যে টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনও তাদের কিছুই জানায়নি। 

এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণজয়ন্তী টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সেবার ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছিল বাংলাদেশ।

১৯৫০ সালে মালদ্বীপ ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়েছে। 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি