সুপার কাপের ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সা

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৪

অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

শুরুতে ২ মিনিটেই লস ব্লাঙ্কোসকে এগিয়ে নেন ফেডেরিকো ভালভারদে। ৫৫ মিনিটে রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করেন। পরে অ্যালেক্সান্ডার সরলথ একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ১৩ বারের সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল। 

সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবারের সেমিফাইনাল শুরু হওয়ার মাত্র ৭৭ সেকেন্ডের মাথায় ৩০ গজ দূর থেকে নেওয়া ভালভারদের ফ্রি-কিক অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। তবে গোলের চেয়েও নজর কাড়ে ভালভারদের পাসে তার দুর্দান্ত প্রথম টাচ। তারপর ডিফেন্ডার রবিন লে নরমঁকে পেছনে ফেলে গতি বাড়িয়ে নিখুঁত ফিনিশ।

শেষ পর্যন্ত জিতলেও চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া জাবি আলোনসোর দলকে বেশ ভুগতে হয়েছে। দুই অর্ধেই রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের সামনে সুযোগ এসেছিল। 

এই ম্যাচের পর চলতি মৌসুমে দ্বিতীয় এল ক্লাসিকো জয়ের সুযোগ পাচ্ছে রিয়াল। এর আগে অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী