খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জানুয়ারি ২০২৬, ০০:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০০:২৯

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবার গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এই শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। 

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৩০ ডিসেম্বর গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই এবং শ্রদ্ধা জানায়।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
বাফুফের দ্বৈত নীতি!
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে