সিটির ১০ গোলের জয়ে অভিষেকে নজর কাড়লেন সেমেনিও

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫

এফএ কাপে অভিষেকেই গোল করে প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার সিটিতে নতুন যোগ দেওয়া আন্তোনে সেমেনিও। শনিবার তৃতীয় রাউন্ডের একপেশে ম্যাচে এক্সেটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। এই জয়ে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। ওই ম্যাচেই নিজের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ঘানাইয়ান উইঙ্গার সেমেনিও চলতি মৌসুমে লিগে ১০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও সপ্তাহের শুরুতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

ম্যাচ শেষে সহকারী কোচ পেপ লিন্ডার্স নতুন রিক্রুটের প্রশংসা করে বলেছেন, ‘আন্তোনে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। পেপ গার্দিওলা এক ম্যাচের জন্য টাচলাইন নিষেধাজ্ঞায় থাকায় আমি দায়িত্বে ছিলাম। সে ভীষণ ভদ্র একজন মানুষ। আমরা তাকে অনেকদিন ধরেই অনুসরণ করছি। আক্রমণভাগে সে এমন কিছু যোগ করেছে, যা আমরা চাইছিলাম এবং আমাদের প্রয়োজন ছিল।’

আন্তোনেকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘সে খুব দ্রুত আক্রমণে যেতে পারে, প্রতিপক্ষকে তাড়া করতে চায়, থেমে থাকার মানুষ নয়। আজ দেখেছেন, আমাদের খেলার ধারার সঙ্গে সে কত দ্রুত মানিয়ে নিতে পারে।’

ম্যাচের ৪৯ মিনিটে সিটির পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার রিকো লুইস। সেই গোলের ক্রসটিও দেন সেমেনিও। পাঁচ মিনিট পর নিজেই গোলের খাতায় নাম লেখান তিনি। 

লুইস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘সবাই তাকে চাইছিল, এর পেছনে কারণ আছে। আজ সে সেটা প্রমাণ করেছে।’



/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী