৯ জনের ভায়েকানোর বিপক্ষে শেষ দিকের গোলে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৩

লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৯জনের রায়ো ভায়েকানোকে হারিয়েছে ২-১ ব্যবধানে।  

একটা সময় পর্যন্ত ম্যাচটা সমতার পথেই যাচ্ছিলো। ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ দিকে ইনজুরি সময়ে। ৯৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের ওপর নোবেল মেন্ডির ফাউলে পেনাল্টি পায় রিয়াল। সেই সুযোগ কাজে লাগিয়ে এমবাপ্পে গোল করলে শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। 

বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার কিছুক্ষণ আগে সম্ভাব্য হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন জুড বেলিংহাম। যদিও সহজে হার মানেনি রায়ো ভায়েকানো। বিরতির পরপরই হোর্হে দে ফ্রুটোসের গোলে সমতায় ফেরে তারা।

এরপর রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও এদুয়ার্দো কামাভিঙ্গা চেষ্টা করলেও বল গিয়ে আঘাত পোস্টে। এর পর তো শেষ দিকে ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে দানি সেবায়োসের ওপর কড়া চ্যালেঞ্জে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাথে সিসে। তাতে ১০ জনে পরিণত হয় ভায়েকানো।

পেনাল্টির আগ পর্যন্ত ঘরের মাঠের দর্শকদের উত্তেজিত দেখা গেলেও এমবাপ্পের গোল পরিস্থিতি শান্ত করে। তার পর ১০৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেপ চাভারিয়া। যার কারণে ৯জন নিয়ে ম্যাচ শেষ করে ভায়েকানো।

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি