আর্সেনাল ৬ পয়েন্টে এগিয়ে থাকার পরও আশা দেখছেন সিটি কোচ 

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

প্রিমিয়ার লিগে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ সমতায় মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট হারিয়ে শিরোপার পথে আর্সেনালকে এগিয়ে যাওযার সুবিধা করে দিয়েছে পেপ গার্দিওলার দল। তবে ড্রয়ের পরও প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এখনও আশা দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান বেড়ে ছয় পয়েন্টে দাঁড়ালেও হতাশ নন তিনি।

ম্যাচের প্রথমার্ধে রায়ান শেরকি ও সেমেনিওর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ডমিনিক সোলাঙ্কির জোড়া গোলে ম্যাচে ফেরে টটেনহ্যাম। শেষ পর্যন্ত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার একের পর এক দুর্দান্ত সেভে হার এড়াতে পারে সিটি।

এই ড্রয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনালের লিড এখন ছয় পয়েন্ট। পরের ম্যাচে কঠিন লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হতে হবে গার্দিওলার দলকে।

ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘যত দিন সুযোগ থাকবে, তত দিন আশাও থাকবে। ফুটবলে এসব ঘটে। অতীতে এমন অনেক ম্যাচেই জেতার পথ খুঁজে পেয়েছি, আজ সেটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন বিষয়ে আমাদের কিছু সমস্যা রয়ে গেছে, তবে খেলোয়াড়রা ধীরে ধীরে ছন্দে ফিরেছে। অনেক ক্ষেত্রেই দলের ভেতরে অসাধারণ মানসিকতা দেখেছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেফারিদের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন গার্দিওলা। টটেনহ্যামের বিপক্ষেও সেই হতাশা দেখা গেছে। সোলাঙ্কির প্রথম গোলের রিপ্লেতে দেখা যায়, পেনাল্টি বক্সের ভেতরে বলের দখল নিতে গিয়ে তিনি মার্ক গুয়েহির পায়ের পেছনে লাথি মেরে বল জালে পাঠান। এ প্রসঙ্গে গার্দিওলার মন্তব্য, ‘কোনও সেন্ট্রাল ডিফেন্ডার যদি স্ট্রাইকারের সঙ্গে এমনটা করে, তাহলে সেটি পেনাল্টি। তার পর প্রিমিয়ার লিগে যখন আপনি একটি গোল হজম করেন, তখন ম্যাচের গতি বদলে যায়। এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী