প্রিমিয়ার লিগে ব্যবধান কমিয়ে এনেছে সিটি, লা লিগায় ইয়ামালের কীর্তি

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০৫:২৫আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:২৯

প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ব্যবধান দুই পয়েন্টে কমিয়ে এনেছে তারা। বিরতির ঠিক আগে আন্তোনিও সেমেনিওর গোলেই জয় নিশ্চিত হয় তাদের।

লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হাল্যান্ডকে ছাড়া খেলতে নামা সিটিকে এল্যান্ড রোডে বেশ লড়াই করতে হয়েছে। এই জয়ে কোচ পেপ গার্দিওলার দল ৫৯ পয়েন্টে পৌঁছেছে। সমান ২৮ ম্যাচ খেলা আর্সেনালের সংগ্রহ ৬১। 

প্রথমার্ধে তুলনামূলক ভালো সুযোগ তৈরি করে লিডস। তাদের দুটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির হয়ে নিজের ষষ্ঠ গোলটি করেন সেমেনিও।দ্বিতীয় স্থানে থাকা সিটির এটি ছিল লিগে শেষ ছয় ম্যাচে পঞ্চম জয়।

সিটির জয়ের আগে আবার গোল উৎসব করেছে লিভারপুল। ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট এখন দলটির। 

আর্নে স্লটের দল লিগ আর্সেনালের চেয়ে এখনও ১৩ পয়েন্ট পিছিয়ে থাকলেও ইউরোপিয়ান ফুটবলের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। 

হ্যাটট্রিক করেন ইয়ামাল। এদিকে, স্প্যানিশ লা লিগায় ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন লামিনে ইয়ামাল। তার নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত করেছে কাতালানরা। তাতে ১৮ বছর ২৩০ দিন বয়সে লা লিগায় প্রথম হ্যাটট্রিক করে এই শতকে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখালেন ইয়ামাল।

১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৯ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়ারিয়াল। সেনেগালের মিডফিল্ডার পেপে গুয়ে একটি গোল শোধ দেন। সমতা ফেরানোর দারুণ সুযোগও পেয়েছিল সফরকারীরা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি।

এরপর আবারও জালের দেখা পান লামিনে ইয়ামাল। যোগ করা সময়ে বদলি নেমে ব্যবধান ৪-১ করেন রবের্ত লেভানডোভস্কি। এই জয়ে সোমবার গেতাফেকে আতিথ্য দিতে যাওয়া রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেছে বার্সা। তাদের সংগ্রহ ৬৪, রিয়ালের ৬০।

 

/এফআইআর/
সম্পর্কিত
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বেতিস পরীক্ষায় চোটজর্জর রিয়াল, নতুন অস্ত্র কে?
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক