৫ গোলে হারলেও ভেঙে পড়েনি বাংলাদেশ, লক্ষ্য উজবেকিস্তান ম্যাচ

তানজীম আহমেদ, অস্ট্রেলিয়া থেকে
০৭ মার্চ ২০২৬, ১৯:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৯:৩৯

চীনের বিপক্ষে ২ গোলে হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে ছিল ভিন্ন চিত্র। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অসম লড়াইয়ে ৫-০ গোলে হেরে ব্যাকফুটে ঋতুপর্ণারা। এখন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

এই ম্যাচ জিততে পারলে তিন গ্রুপের তৃতীয় স্থান পাওয়া সেরা দুই দলের একটি হিসেবে শেষ আটে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। ৯ মার্চ পার্থে সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন মিলি-নবীরনরা।

পার্থে পৌঁছে আজ দলের অনুশীলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বিকfলে স্থানীয় কিংস পার্কে হালকা হাঁটাহাঁটি ও স্ট্রেচিং করেছেন খেলোয়াড়রা। কাল সকালে লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। উজবেকিস্তান ম্যাচের আগে দলের চোট ও মানসিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের ফিজিও ইসনাদ জামান।

তিনি জানান, উত্তর কোরিয়ার কাছে হারের পরও দলের মনোবল ভেঙে পড়েনি। ইসনাদ জামান বলেন, “ম্যাচটা বেশ কঠিন ছিল। ম্যাচের পরপরই মেয়েরা কিছুটা আপসেট ছিল, যা স্বাভাবিক। তবে তারা খুব দ্রুত নিজেদের সামলে নিয়েছে। আমরা আজ পার্থে পৌঁছেছি। সব খেলোয়াড়ই বেশ ভালো বোধ করছে। বর্তমানে বড় কোনও ইনজুরি নেই। মেয়েরা ফুরফুরে মেজাজে আছে। আমরা হালকা শরীরচর্চা ও স্ট্রেচিং করেছি। তারা হাসিখুশি আছে, তবে একই সঙ্গে পরবর্তী ম্যাচের জন্য মনোযোগী।”

উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি। বিশেষ করে মধ্যমাঠ ছিল অনেকটাই অকার্যকর। এ প্রসঙ্গে ইসনাদ জামান বলেন, “ম্যাচের পর তারা ভালোভাবেই সেরে উঠছে। আজ মানসিকভাবে তারা বেশ চাঙা। ৫ গোলে হারের পরও তারা ভেঙে পড়েনি। তারা বুঝতে পেরেছে কোরিয়া খুব শক্তিশালী দল, তবে এটাও উপলব্ধি করেছে যে নিজেদের সেরাটা দিতে পারেনি। তাই এখন তারা পরবর্তী ম্যাচের দিকে পুরো মনোযোগ দিচ্ছে।”

দলের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিয়েছেন ইসনাদ জামান। নিয়মিত ফিজিও অসুস্থ থাকায় ঋতুপর্ণাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।/

অল্প সময়ের অভিজ্ঞতা থেকেই দলের প্রশংসা করেছেন ইসনাদ। তিনি বলেন, “এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে আসার আগে অবশ্যই ভালো প্রস্তুতি প্রয়োজন। তবে মেয়েদের সঙ্গে আমি খুব দ্রুত মানিয়ে নিয়েছি। তারা সবাই ইতিবাচক এবং তাদের পেশাদারিত্বও বাড়ছে। এখানকার টেকনিক্যাল টিম খুব গোছানো এবং তারা আমাকে কাজ করার জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম দিয়েছে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে তারা দারুণ খেলেছে। উজবেকিস্তান ম্যাচের জন্য মেয়েরা এখন পুরোপুরি প্রস্তুত, আশা করি ম্যাচটি ভালো হবে।”

/এম/  
সম্পর্কিত
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
সর্বশেষ খবর
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
আইফোন গরম হলে কী করবেন
আইফোন গরম হলে কী করবেন
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার