১০ জন নিয়ে মোহামেডানকে হারালো ফর্টিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মার্চ ২০২৬, ২০:৩৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২০:৩৪

বাংলাদেশ ফুটবল লিগে চমক দেখিয়েছে ফর্টিস এফসি। শনিবার (৭ মার্চ) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে দলটি, তাও আবার ১০ জনকে নিয়ে খেলে।

ম্যাচের ২০ মিনিটে ইসা জালোর গোলে এগিয়ে যায় ফর্টিস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গাম্বিয়ান এ ফরোয়ার্ড ব্যবধান করেন দ্বিগুণ।

৬৪ মিনিটে বক্সে ফাউল করে নিঝুম সাজেদ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস।

উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু, বাকি সময়ে তারা পারেনি সমতা আনতে। টানা চার ড্রয়ের পর হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় সাদা কালো দলকে।

এ জয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ফর্টিস। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট বসুন্ধরা কিংসেরও। কিন্তু, গোল ব্যবধানে ফর্টিসকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে তারা।

এদিকে, পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
ফেডারেশন কাপে কিংস ও মোহামেডান এক গ্রুপে, আবাহনী ভিন্ন
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
সর্বশেষ খবর
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার