ফেডারেশন কাপে কিংস ও মোহামেডান এক গ্রুপে, আবাহনী ভিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৪

ফেডারেশন কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান। ‘এ’ গ্রুপে পড়েছে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়।  

‘এ’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি। এই দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০১৫ সালে। ২০২১-২২ মৌসুমে সবশেষ ফাইনালে খেলে রানার্সআপ হয়েছিল রহমতগঞ্জ। 

আবাহনী সবশেষ এই শিরোপা পেয়েছিল ২০২১-২২ মৌসুমে। এরপর তারা দুইবার ফাইনালে উঠলেও বাজিমাত করতে পারেনি। ‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। 

এই গ্রুপে মোহামেডান ১১ বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে; সবশেষ ২০২২-২৩ মৌসুমে। বর্তমান শিরোপাধারী কিংস জিতেছে পাঁচবার। তিনবার রানার্সআপ হওয়া আরামবাগ সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। ঢাকা ওয়ান্ডারার্সের একবারই ফাইনালে উঠেছিল, ১৯৮৭ সালে।

আগামী ২২ সেপ্টেম্বরে শুরু কথা রয়েছে ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ। 

'কখনও হয়নি বলে যে কখনও হবে না, সেটাতে থাকা ঠিক নয়’

এদিকে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ড্র শেষে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘নির্ধারিত সময়ে ১৮ সেপ্টেম্বর থেকে ফুটবল লিগ শুরু করবো এবং ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ শুরু হবে। শনিবার রাতের মধ্যে আপনারা ফুটবল লিগের পূর্ণাঙ্গ ফিকচার পেয়ে যাবেন।’

এবারের সূচি নিয়ে অবশ্য আপত্তি জানিয়েছে কয়েকটি ক্লাব। লিগ ও ফেডারেশন কাপ পেছানোর দাবি জানিয়ে তারা বাফুফে সভাপতির কাছে চিঠিও দিয়েছে। এরপরও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। সব ক্লাব অংশ নেবে কি না; এমন প্রশ্নে ইমরুল বলেন, ‘আমরা আশাবাদী যে সব ক্লাবই নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্টগুলোতে কিংবা লিগে অংশগ্রহণ করবে।’

ফিফা উইন্ডোর মাঝে দুই রাউন্ড খেলা হবে। এসময়ে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘লিগ শুরু করার স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছি। কখনও হয়নি বলে যে কখনও হবে না, সেটাতে থাকা ঠিক নয়।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
সর্বশেষ খবর
ট্রিলিয়ন ডলারের দেশে রূপান্তরে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের দেশে রূপান্তরে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি