হামজাকে ছাড়াই ঢাকায় অনুশীলন শুরু হচ্ছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৬, ১৫:৫৯আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৫:৫৯

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ বাকি একটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে হামজা চৌধুরীরা। এমনিতে মূলপর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তাই  ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতার। তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ দেখছেন হাভিয়ের কাবরেরা।

এর আগে ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচের জন্য  ১৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে  জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংসে অনুশীলন করবেন ফুটবলাররা।  যদিও ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না ইংল্যান্ড প্রবাসী  মিডফিল্ডার হামজা চৌধুরী। 

আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে হামজার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ খেলেই ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের বাকিরা অবশ্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২০ মার্চ।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল পরদিনই পা রাখবে সিঙ্গাপুরে। আজ বৃহস্পতিবার জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে যোগ দেবে । ভিয়েতনামের বিপক্ষেও খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে।’

হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। ক্যাম্প শুরুর আগের দিনই (১৫ মার্চ) পা রাখবেন মিডফিল্ডার। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চ। বাবু বলেছেন, ‘আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাবো। ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনও অবস্থাতেই কোনও খেলোয়াড়কে ছাড়বো না।’

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ডাগআউটে এটাই কাবরেরার শেষ ম্যাচ। তবে চুক্তি বাড়ানো হবে কি না সে ব্যাপারে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাবু, ‘সিঙ্গাপুর আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তু আজ আলাপ-আলোচনা হয়েছে। কাবরেরাকে নিয়ে কোনও কথা হয় নাই। সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেইনি। সিঙ্গাপুরের খেলা শেষ করে যখন ঢাকায় দল আসবে, তখন সিদ্ধান্ত নেবো।’

৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি