রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১৯:১৫আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৯:২০

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান অভিষেক ম্যাচেই জোড়া গোল করে হয়েছেন নায়ক।

মালে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তবে আক্রমণে ধার থাকলেও মাঝমাঠে কিছুটা অগোছালো ফুটবল এবং গোছানো পাসের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি।

৪ মিনিটে মুর্শেদ আলীর ক্রস থেকে সতীর্থের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৬ মিনিটে নাজমুল ফয়সালের ক্রস ডিফেন্ডার ক্লিয়ার করে দিলে আরেকটি সুযোগ হাতছাড়া হয়। ৩১ মিনিটে মোহাম্মদ মানিকের জোরালো শট লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের শেষদিকে আরও কয়েকটি আক্রমণ করলেও গোল পাওয়া হয়নি।

বিরতির পর বদলে যাওয়া বাংলাদেশ আরও সংগঠিত হয়ে আক্রমণে নামে। এর সুফল আসে ৫৩ মিনিটে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া রোনান সুলিভানের দুর্দান্ত ফ্রি-কিক জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ।

১০ মিনিট পর ৬৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও মুর্শেদ আলীর শট বার ঘেঁষে বাইরে যায়। তবে ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে হেডে বলের দিক বদলে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান। আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষদিকে সুমন সরেনের একটি হেড অল্পের জন্য বাইরে গেলে ব্যবধান আর বাড়েনি। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচ জয়ের পর আগামী ২৮ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।



/টিএ/এমএএল/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি