টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলা হচ্ছে না ইতালির

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭

অনেক আশা ছিল। কিন্তু এবারও ব্যর্থ হয়েছে ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আজ্জুরিরা। মঙ্গলবার রাতে রোমাঞ্চকর বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেস্তে গেছে ইতালির। তাতে লজ্জার ইতিহাসও তারা গড়েছে। প্রথমবারের মতো কোনও বিশ্বকাপ জয়ী দল টানা তিনটি আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। 

জেনিৎসায় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জয়সূচক শট নেন এসমির বাইরাকতারেভিচ। এর ফলে ‘বি’ গ্রুপে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড ও কাতারের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। এর আগে ২০১৪ সালের আসরে তারা প্রথমবার অংশ নিয়েছিল। 

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ম্যাচের ১৫তম মিনিটে ময়েসে কিনের গোলে এগিয়ে যায়। তবে প্রত্যাশার চাপ সামলাতে ব্যর্থ হয়ে ধীরে ধীরে ছন্দ হারায় তারা। বিশেষ করে ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

বিরতির চার মিনিট আগে আমার মেমিচকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি। এরপর ৭৯তম মিনিটে হারিস তাবাকোভিচ গোল করে বসনিয়াকে সমতায় ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

টাইব্রেকারে ইতালির হরর শো আরও অব্যাহত থাকে! পিও এসপোসিতোর প্রথম শটই বারপোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর ব্রায়ান ক্রিস্তান্তের শট বারে লেগে ফিরে আসে। শেষদিকে বাইরাকতারেভিচ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ফাঁকি দিয়ে জয়সূচক শটটি জালে জড়ান।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে