সিটিতে সিলভা অধ্যায় শেষ হতে যাচ্ছে 

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১১:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৮

ম্যানচেস্টার সিটিতে বের্নার্দো সিলভা অধ্যায় শেষ হতে চলেছে। চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়তে যাচ্ছেন সিটি অধিনায়ক। তার ক্লাব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ পেপ লিন্ডার্স।

৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডার, প্রিমিয়ার লিগে ৬টি শিরোপা জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবে ৯ বছরের অধ্যায় শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন তিনি। এই মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

রবিবার এফএ কাপে কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর সাংবাদিকদের লিন্ডার্স বলেছেন, ‘প্রতিটি সুন্দর গল্পেরই শেষ আছে। আশা করি, শেষ কয়েকটি মাস, সে উপভোগ করবে এবং ভালোভাবে বিদায় নিতে পারবে। সে এই সম্মান প্রাপ্য।’

২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ৪৩.৫ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেন সিলভা। এরপর থেকে ক্লাবটির হয়ে ৪৫০টি ম্যাচ খেলেছেন তিনি। বুদ্ধিমত্তা, নিখুঁত টেকনিক এবং অক্লান্ত পরিশ্রমের জন্য পরিচিত এই মিডফিল্ডার গার্দিওলার অধীনে দলের অন্যতম স্তম্ভে পরিণত হয়েছিলেন। 

এদিকে, গত মাসে লিগ কাপ জয়ের পর, ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে এসে সিটি এখনও ঘরোয়া ট্রেবল জয়ের লড়াইয়ে টিকে আছে। যদিও লিগ শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ৯ পয়েন্ট পিছিয়ে। তবে একটি ম্যাচ হাতে থাকা সিটির সামনে বাকি আট ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ থাকছে।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম