জেসমিনকে নিয়ে রাঙামাটিতে মিতুলের বিজু উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ১৪:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৪:৫০

নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব ‘বিজু’। রবিবার ভোরের স্নিগ্ধ আলোয় নদী ও ছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা। পাহাড়ি জনপদের এই প্রাণের উৎসবে অন্যদের মতো সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমাও।

রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উৎসবের বেশ কিছু ছবি পোস্ট করেন রাঙামাটির এই কৃতি ফুটবলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাংগ্রাই (বিজু) উৎসবের প্রথম পর্ব।’ শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মিতুল মারমা, তার স্ত্রী জেসমিন মারমা ও পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নদীর পাড়ে ফুল ভাসিয়ে প্রার্থনা করছেন। প্রিয় তারকাকে এভাবে উৎসব পালন করতে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও কমেন্টবক্সে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজু উৎসবে মিতুল মারমা। প্রথা অনুযায়ী, বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন পালিত হয় বিজু উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনটি ‘ফুল বিজু’ নামে পরিচিত। এ দিনে ঘরবাড়ি পরিষ্কার করে ফুল দিয়ে সাজানো হয় এবং নদীতে ফুল ভাসিয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন পাহাড়ের মানুষ। বিজু উপলক্ষে পাহাড়ি নারীরা তাদের ঐতিহ্যবাহী ‘পিনন-হাদি’ এবং পুরুষেরা ধুতি পরেন।

আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। ঘরোয়া ফুটবল নিয়েই ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। এরই ফাঁকে পাহাড়ি উৎসবে মেতেছেন মিতুলসহ অন্যরাও।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি