‘খেলোয়াড়দের স্বার্থে কোনও মন্ত্রীকে এমন পদক্ষেপ নিতে দেখিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১৩:১৪আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৩:১৪

ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করে খেলাধুলায় পেশাদারিত্ব বজায় রাখতে ‘ক্রীড়া ভাতা ও কার্ড’ কর্মসূচি চালু করেছে সরকার। এই বিশেষ সুবিধার আওতায় ক্রীড়াবিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০। প্রথমবারের মতো এমন উদ্যোগে ক্রীড়াবিদদের মধ্যে দেখা দিয়েছে দারুণ উচ্ছ্বাস। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আগের দিন তিনি কার্ড সংগ্রহ করতে পারেননি। তবে আজ সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসভবনে গিয়ে বিশেষ এই কার্ডটি গ্রহণ করেন। সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে তিনি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রীড়াবিদদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলোয়াড়দের স্বার্থে কোনও মন্ত্রীকে এর আগে কখনও এমন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে দেখিনি। মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক সবসময় তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও কল্যাণের কথা ভাবেন এবং তাদের পাশে দাঁড়ান। এই স্পোর্টস কার্ড আমাদের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমি বলবো এটা আমিনুল কার্ড।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
জামালদের প্রথম দিনের অনুশীলনে ‘বাস দুর্ঘটনা’ ও ফ্লাডলাইট বিড়ম্বনা! 
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
কোচ-অধিনায়ক ছাড়াই সংবাদ সম্মেলন!
সর্বশেষ খবর
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
রাজধানীতে গ্রেফতার আরও ৫২২, শীর্ষে মিরপুর
রাজধানীতে গ্রেফতার আরও ৫২২, শীর্ষে মিরপুর
নতুনদের জন্য এসইও: এআইয়ের যুগেও কতটা সম্ভাবনাময় এই পেশা?
নতুনদের জন্য এসইও: এআইয়ের যুগেও কতটা সম্ভাবনাময় এই পেশা?
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী