এগিয়ে থেকেও জিততে পারলো না মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪২

মুজাফফরভের দারুণ এক গোলে জয়ের স্বপ্ন দেখা মোহামেডান তিন পয়েন্টই হারিয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম ও দোরিয়েলতনের গোলে বসুন্ধরা কিংস জয় পেয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো রাকিব-জিকোরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই জয়ে লিগ টেবিলে ঘাড়ে শ্বাস ফেলা আবাহনীর সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে তুলে নিলো বসুন্ধরা কিংস, ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৮। নতুন ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টু দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

কিংসের বিপক্ষে শুরু থেকে ভালো ফুটবল খেলছিল মোহামেডানই। ১৮ মিনিটে আরিফ হোসেনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন সৌরভ দেওয়ান। গোলকিপার আনিসুর রহমান জিকো বিপদ বুঝতে পেরে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ান। তাড়াহুড়া করে সৌরভের নেওয়া শট তার গায়ে লাগে। ভালো সুযোগ নষ্টের হতাশায় পুড়তে হয় মোহামেডানকে।

২৮ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় সাদাকালো জার্সিধারীরা। কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের চার্জে বল হারানোর আগে সাইফুল হাসান কোনোমতে টোকা দিয়ে বাড়িয়ে দেন। বাইলাইনের একটু ওপরেই বল পেয়ে যান মোজাফ্ফরভ। উজবেকিস্তানের এই মিডফিল্ডার জিকোর পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন। দূরূহ কোণ থেকে গোল খাওয়ায় হতাশায় মাথায় হাত ওঠে জিকোর।

প্রথমার্ধের যোগ করা সময়ে কিংস আক্রমণে ফিরে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন বাইলাইনের একটু ওপর থেকে কাটব্যাক করেন বক্সে, ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফাহিম।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ শাণানোর চেষ্টা করতে থাকে। ৫৯ মিনিটে মোজাফ্ফরভের কর্নার লাফিয়ে কর্নার করে দেন জিকো। একটু পর পাল্টা আক্রমণে ওঠা কিংসের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনের শট গোলকিপারে সুজনের পা ছুঁয়ে পোস্টের বাইরে যায়। সেই কর্নারও বিপদের কারণ হয়ে ওঠেনি মোহামেডানের জন্য।

আড়াল ভেঙে দোরিয়েলতন জ্বলে ওঠেন ৬৮ মিনিটে। নিজেদের অর্ধ থেকে উড়ে আসা লংস পাস নিয়ন্ত্রণে নিয়ে বাম দিয়ে দিয়ে আক্রমণে ওঠে ফাহিম। তার ক্রসে ডান পায়ের ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। লিগে দোরিয়েলতনের গোল হলো ১৬টি।

৭৮ মিনিটে ছোট কর্নারের পর সোহেল রানার ক্রসে ছোট বক্সের একটু ওপরে থাকা ইমন সাইড ভলি করেছিলেন, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় দারুণ সুযোগ নষ্ট হয় কিংসের। একটু পর মোহামেডানের আরিফের দুর্বল ভলি গ্লাভসে জমান জিকো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাকিবের কাটব্যাকে দোরিয়েলতনের শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কর্নার করে দেন সুজন হোসেন। তাতে গোল ব্যবধান না বাড়লেও তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
আবারও ঢাকার মাঠে ব্রাজিলের রবসনকে দেখা যাবে 
আর্জেন্টিনায় জন্ম, ভারতে কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহামেডানে স্প্যানিশ কোচ 
ঘোড়ার গাড়িতে করে মোহামেডানের জাঁকজমকপূর্ণ দলবদল
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন