স্বপ্ন এখনও বেঁচে আছে: আর্সেনাল কোচ 

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৬, ১৪:১৯আপডেট : ০৩ মে ২০২৬, ১৫:২৫

ইতিহাসের অন্যতম নাটকীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপা লড়াইয়ের মাঝপথে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। শনিবার ফুলহামকে ৩-০ গোলে হারানোর পর শিরোপার পাল্লা কি আর্সেনালের দিকেই হেলে পড়লো?

এই জয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেছে গানাররা। মৌসুমে তাদের বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ। অন্যদিকে, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি রয়েছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচ কম খেলায় তাদের হাতে আছে মোট পাঁচটি ম্যাচ। তবে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এখন ভুলের কোনো সুযোগ নেই তাদের। তবে ফুলহামকে হারানোর পর আর্সেনাল কোচ আত্মবিশ্বাসী সুরেই বলেছেন, ‘এই জয় আমাদের এবং ড্রেসিংরুমকে মনে করিয়ে দিচ্ছে- স্বপ্ন এখনও বেঁচে আছে।’

তিনি আরও বলেছেন, ‘শুধু এখন নয়, পুরো মৌসুম জুড়েই ছেলেরা যা করেছে তা অসাধারণ। নানা প্রতিকূলতার মধ্যে, অনেক সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পেয়েও এত ম্যাচ জেতা সত্যিই প্রশংসনীয়।’

অথচ একসময় মনে হচ্ছিল মৌসুমে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। মার্চে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এফএ কাপে কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছেও হেরে যায় তারা। তাতে করে চারটি শিরোপা জয়ের স্বপ্নের ইতি ঘটে। 

এরপর লিগে টানা দুই হারে আর্সেনালকে শীর্ষস্থানও হারাতে হয়। গত সপ্তাহে বার্নলিকে হারিয়ে সিটি শীর্ষে উঠলে অক্টোবরের পর প্রথমবারের মতো শীর্ষচ্যুত হয় আর্সেনাল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাত্র তিন ম্যাচ হারা দলটি যখন আট ম্যাচে চতুর্থ পরাজয় দেখলো, তখন তাদের মানসিকতা এবং আর্তেতার অধীনে ২০২০ সালের এফএ কাপের পর নতুন কোনো বড় শিরোপা জয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সাম্প্রতিক ছন্দপতন কাটিয়ে ফুলহামের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। 

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল এবং দ্রুত লিড নিয়ে সেটি আর হাতছাড়া করেনি। এমিরেটস স্টেডিয়ামে সমর্থকদের ইতিবাচক পরিবেশ খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করেছে বলে জানান আর্তেতা, ‘সমর্থকদের সঙ্গে যখন এই সংযোগটা অনুভব করি, তখন আমরা অনেক ভালো খেলি। আর আমি জানি, এটা আমাদের থেকেই আসতে হবে।’

আর্তেতা মনে করেন, শনিবারের এই জয়ের ইতিবাচক প্রভাব মঙ্গলবারের ম্যাচে কাজে লাগাতে হবে দলকে। তিনি বলেছেন, ‘এই গতি, শক্তি আর আত্মবিশ্বাসটা মঙ্গলবারের ম্যাচে নিয়ে যেতে হবে। আমাদের সেটার দরকার হবে। ড্রেসিংরুমের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা সঠিক দিকেই এগোচ্ছি।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি