বার্সাকে অপেক্ষায় রাখলেন ভিনিসিয়ুস 

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৬, ১১:২৮আপডেট : ০৪ মে ২০২৬, ১১:২৮

শিরোপা জয়ের জন্য সব আয়োজনই করে রেখেছিল বার্সেলোনা। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে জিততে ব্যর্থ হলেই কাতালানরা শিরোপা উৎসব করতে পারতো। কিন্তু তাদের আরও অপেক্ষায় রেখে দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়ায় এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

এখন আগামী রবিবার এল ক্লাসিকোতেই বার্সাকে শিরোপা নিশ্চিত করতে হবে। নিজেদের পুরোনো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ন্যু ক্যাম্পে শুধু একটি ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।

এস্পানিওলের বিপক্ষে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে প্রথম গোলটি আসে গঞ্জালো গার্সিয়ার সঙ্গে ভিনিসিয়ুসের ওয়ান-টু পাস থেকে। আর দ্বিতীয়টি ৬৬ মিনিটে জুড বেলিংহামের ব্যাকহিল পাস থেকে করেছেন ভিনি। এর আগে একটি ডিফ্লেক্টেড শটে পোস্টে আঘাতও করেছিলেন ভিনিসিয়ুস।

ভিনিসিয়ুসকে ফাউল করার দায়ে ওমর এল হিলালিকে প্রথমে লাল কার্ড দেখানো হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা বাতিল করেছেন।

এখানে উল্লেখ্য, লা লিগার ৯৭ বছরের ইতিহাসে কখনও এল ক্লাসিকোতে শিরোপা নির্ধারণ হয়নি।

বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা। তারা চাইলে ২০১২-১৩ মৌসুমে গড়া ১৫ পয়েন্ট ব্যবধানের রেকর্ডও ভাঙতে পারে। শেষ চারটি ম্যাচ জিততে পারলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করবে। যা এর আগে ২০১১-১২ মৌসুমে রিয়াল এবং ২০১২-১৩ মৌসুমে বার্সা অর্জন করেছিল। এছাড়া সেটা হলে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ডও (৩৩টি) স্পর্শ করবে তারা। পুরো মৌসুমে এখন পর্যন্ত মাত্র একবার ড্র করেছে দলটি।

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?