ইতিহাস গড়তে পারবে অ্যাতলেতিকো? 

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৬, ১৭:২৮ আপডেট : ০৫ মে ২০২৬, ১৭:২৮

ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ মঞ্চে আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় অ্যাতলেতিকো মাদ্রিদ। ফাইনালের কাছাকাছি দাঁড়িয়ে স্প্যানিশ জায়ান্টদের সামনে বড় বাধা এখন আর্সেনাল। আর এই লড়াইকে ঘিরে অভিজ্ঞ তারকা আঁতোয়ান গ্রিজমান ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী। 

আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে গানারদের। গত সপ্তাহে মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ওই ম্যাচে গোল করেন ভিক্টর গিওকেরেস ও হুলিয়ান আলভারেজ। আজ রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখের। 

৩৫ বছর বয়সী গ্রিজমান, যার কিনা চলতি গ্রীষ্মে এমএলএস দল অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার কথা অ্যাতলেতিকোর হয়ে ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলেছেন। দুর্ভাগ্য সেবার জিততে পারেনি তারা। ওই ম্যাচে নির্ধারিত সময়ে পেনাল্টি মিস করে, পরে টাইব্রেকারে গোল করলেও শিরোপা জিততে পারেনি তার দল। মৌসুমের মাঝপথে অরল্যান্ডোতে যাওয়ার কথা থাকলেও লন্ডনে সোমবার গ্রিজমান বলেছেন, ‘আমি সবসময় পরিষ্কার ছিলাম, এখানেই থাকতে চেয়েছি, কারণ আমরা অসাধারণ কিছু করতে পারবো। মৌসুমের মাঝপথে অরল্যান্ডোতে না যাওয়ার বিষয়টি নিয়ে আমার মধ্যে কোনো সংশয় ছিল না।’

গ্রিজমানের বিশ্বাস, ‘আমার মনে হয়েছে আরেকটা ফাইনালে উঠে আমরা ইতিহাস গড়তে পারবো। দলও সেটা জানে।’

ক্যারিয়ারে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং অ্যাতলেতিকোর হয়ে ইউরোপা লিগ জিতলেও, এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি গ্রিজমানের।

২০১৬ সালের ফাইনাল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সেই বছরটা ছিল একেবারেই আলাদা। আমি অনেক চাপের মধ্যে ছিলাম। সবকিছু খুব দ্রুত ঘটছিল, আর আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।’

তিনি যোগ করেন, ‘এখন আমি অনেক পরিপক্ব এবং শান্ত। ম্যাচগুলোকে আমি আরও স্বচ্ছন্দে এবং আনন্দ নিয়ে দেখি। এমন মুহূর্তগুলো আবার আসবে বলে মনে হয়, কিন্তু সবসময় আসে না। সবাই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলার সুযোগ পায় না... আমরা ইতিহাস গড়তে পারবো।’

 

/এফআইআর/
সম্পর্কিত
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়, দুইবার এগিয়েও হারলো লিভারপুল
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সর্বশেষ খবর
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’