৪ গোলে জিতে ফাইনালে রাকিব-ফাহিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মে ২০২৬, ১৭:৫৩আপডেট : ০৫ মে ২০২৬, ১৭:৫৩

বসুন্ধরা কিংসে বেতন বকেয়া। ম্যাচের আগে নীরব বিদ্রোহের কথাও শোনা গেছে। তবে মাঠের খেলাতে সেই ছাপ নেই। বরং স্বাভাবিক খেলায় একের পর এক ম্যাচ জিতে নিচ্ছে রাকিব-ফাহিমরা। আজ মঙ্গলবার ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও দাপটের সঙ্গে খেলে ফাইনালে পা রেখেছে। কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ৪–০ গোলে হারিয়েছে তারা।

কর্দমাক্ত মাঠে ম্যাচের বয়স তখন মাত্র ৩ মিনিট। ডানপ্রান্ত থেকে সাদ উদ্দিনের নিখুঁত এক ক্রসে রাকিবের কোনাকুনি শট জালে জড়ালে লিড নেয় বসুন্ধরা কিংস।

গোল হজমের পর ১৩ মিনিটেই ম্যাচে ফেরার সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু গিনির ফরোয়ার্ড কেরফালা কৌয়াতে মিডফিল্ডার মোলতাজিমের ক্রস থেকে পাওয়া সহজ হেডটি পোস্টের বাইরে মারলে সমতায় ফেরা হয়নি তাদের। কিংসও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েছে বারবার। ২১ মিনিটে তাদের একটি আক্রমণ রুখে দেন ব্রাদার্স গোলকিপার ইসহাক আকন্দ। ২৮ মিনিটে দোরিয়েলতন গোমেজের দর্শনীয় এক বাইসাইকেল কিক জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এর মিনিট দুয়েক পর দোরিয়েলতনের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

মাঝেমধ্যে ব্রাদার্স পাল্টা আক্রমণ চালালেও কিংস গোলকিপার মেহেদী হাসানের দেয়াল টপকাতে পারেনি। ২৪ মিনিটে পাকিস্তানি উইঙ্গার শায়েক দোস্তের ফ্রি-কিক লাফিয়ে উঠে প্রতিহত করেন মেহেদী। ৩৫ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়েও স্যামুয়েল চিগোজির দুর্বল শট অনায়াসেই তালুবন্দি করেন কিংস গোলকিপার।

বিরতির ঠিক আগে ৪২ মিনিটে দোরিয়েলতন গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করলে ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাদার্স ইউনিয়ন। একের পর এক আক্রমণে তারা কিংস রক্ষণকে চাপে রাখলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। ম্যাচের শেষ দিকে কিংস পুনরায় ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়। ৭১ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। দুই মিনিট পর দোরিয়েলতন আবারও কিংসকে উচ্ছ্বাসে ভাসান। শাহরিয়ার ইমনের পাসে ব্রাদার্স গোলরক্ষককে বোকা বানাতে কোনো কষ্ট হয়নি তার। ফেডারেশন কাপে এটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নবম গোল।

৮৮ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন বদলি নামা সাব্বির হোসেন। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিংস। তবে ব্রাদার্সের জন্য ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ আছে। আগামী মঙ্গলবার কুমিল্লায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্লিভল্যান্ডে যাচ্ছে ব্রাজিল, দলে নেই নেইমার
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু