বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৬, ১২:২১ আপডেট : ১৩ মে ২০২৬, ১২:২১

সৌদি প্রো লিগে কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে গিয়েও হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে! গোলরক্ষক বেন্তোর ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে মঙ্গলবার দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

অথচ এই ম্যাচেই হলুদ জার্সিধারী স্বাগতিক সমর্থকরা সৌদি চ্যাম্পিয়নশিপ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো প্রতিপক্ষের লম্বা থ্রো-ইন সামলাতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে শিরোপা ক্ষণটা বিলম্বিত করেছেন তিনি। 

মৌসুমে আল নাসরের আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়েও আছে তারা। তবে আল হিলালের হাতেও একটি ম্যাচ রয়েছে। আগামী সপ্তাহে দামাকের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত করতে পারবে আল নাসর।

৪১ বছর বয়সী রোনালদো ২০২৩ সালে লাভজনক চুক্তিতে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনও ঘরোয়া কোনো শিরোপার স্বাদ পাননি। তার এই যোগদান সৌদি ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ বাড়িয়ে তোলে এবং নেইমার ও আল হিলালের করিম বেনজেমার মতো তারকা ফুটবলারদের সৌদি লিগে আসার পথও উন্মুক্ত করে।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদো ক্যাম্প ছাড়ায় নতুন বিপদ, অপেক্ষা করছে নিষেধাজ্ঞা!
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ? জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো
মাঠে দর্শক হয়ে কাটানো, ১৮ বছর পর এমন ঘটনার সাক্ষী রোনালদো!
সর্বশেষ খবর
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন