টানা পঞ্চমবার লিগ ওয়ান শিরোপা পিএসজির 

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ১০:৫৬আপডেট : ১৪ মে ২০২৬, ১০:৫৬

কাতারি মালিকানায় যাওয়ার পর থেকেই ফরাসি ফুটবলে একচ্ছত্র আধিপত্য পিএসজির। লিগ ওয়ানে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে তারা। 

ম্যাচের ৩০ মিনিট পূরণ হওয়ার আগেই মৌসুমের ১৯তম গোলটি করেন জর্জিয়ান ফরোয়ার্ড  খিচা কাভারাস্কেইয়া। পরে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে যোগ করা সময়ে আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় পিএসজির। তাতে এক ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা দলটি লেন্সের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে যাওয়ায় শিরোপাও নিশ্চিত হয়ে যায়।

গত সপ্তাহেই ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লুইস এনরিকের দল। তখন দুই ম্যাচ হাতে রেখে লেন্সের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ছিল তারা, পাশাপাশি গোল ব্যবধানেও ছিল অনেক এগিয়ে। ফলে এই ম্যাচে লেন্স জিতলেও বাস্তবে পিএসজিকে ঠেকানো সম্ভব হতো না।

এ নিয়ে রেকর্ড ১৪তম ফরাসি লিগ শিরোপা জিতেছে পিএসজি। গত ১৪ বছরে এসেছে ১২টি শিরোপা। তাছাড়া ২০০২ থেকে ২০০৮ সালের মধ্যে লিওঁ টানা সাতবার লিগ জয়ের পর এবারই প্রথম কোনো দল টানা পাঁচটি লিগ শিরোপা জিতলো।

চলতি মৌসুমে এরই মধ্যে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে পিএসজি। এখন মৌসুম শেষ হওয়ার আগেই আরও একটি বড় সাফল্যের হাতছানি তাদের সামনে। আগামী ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান ইউরোপ সেরা দলটি। তা জিততে পারলে আধুনিক যুগে টানা দুইবার ইউরোপিয়ান কাপ জেতা দ্বিতীয় দল হবে ফরাসি জায়ান্টরা।

/এফআইআর/
সম্পর্কিত
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
৫ কোটি ইউরোতে বিশ্বকাপজয়ী তোরেসকে কিনলো পিএসজি
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ