নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৬, ০৮:৩৩আপডেট : ২৮ মে ২০২৬, ০৮:৩৫

নিরাপত্তা শঙ্কায় ভারতের কলকাতায় স্থাপিত লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে! বাতাসে বিপজ্জনকভাবে দুলতে দেখার পরই এটি নিয়ে দেখা দেয় উদ্বেগ। 

ভাস্কর্যটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপন করা হয়েছিল। এতে মূলত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল। যেখানে মেসিকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখা যায়। 

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন তারকার সফরের সময় ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ওই সফরে লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলও তার সফরসঙ্গী ছিলেন।

সোমবার স্থানীয় বাসিন্দারা রাজ্যের গণপূর্ত বিভাগে অভিযোগ জানান, কারণ প্রবল বাতাসে ভাস্কর্যটি অস্থিরভাবে দুলতে দেখা যায়।

পরিদর্শনের পর কর্তৃপক্ষ জানায়, ভাস্কর্যটির কাঠামোগত স্থায়িত্ব ঝুঁকির মুখে রয়েছে। ফলে এটি অপসারণ করা ছাড়া বিকল্প নেই।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধায়ক শরদ্বত মুখোপাধ্যায় বলেছেন, ‘আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটি নিরাপদ নয়। আমরা লক্ষ্য করেছি, এটি বাতাসে দুলছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাস্কর্যটি পুনঃস্থাপনের জন্য বিকল্প জায়গারও খোঁজ করা হচ্ছে। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
মেসির বিদায়ের পর কঠিন বাস্তবতার সামনে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ