বিশ্বকাপে ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলো ইরান 

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৬, ১২:০৪আপডেট : ১০ জুন ২০২৬, ১২:০৪

ভিসা জটিলতা ও ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই স্বস্তির খবর পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচের আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এর ফলে ম্যাচের দিন যাতায়াতের বাধ্যবাধকতা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের অবসান হলো।

বর্তমানে মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন করছে ইরান দল। সপ্তাহান্তে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিটি ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকে খেলা শেষে সেদিনই ফিরে যেতে হবে ইরানকে। এতে ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে মঙ্গলবার এক বিবৃতিতে সেই দাবি নাকচ করে দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ডিএইচএসের এক মুখপাত্র বলেছেন, ‘এ ধরনের বক্তব্য সত্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার কারণে ইরান দল তাদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।’

সোমবার তিহুয়ানায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত পাসানদিদেহ বলেছেন, ইরানের ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি ঠিকই, তবে যাদের ভিসা দেওয়া হয়েছে তাদের রাতযাপন বা অবস্থানের ওপর কোনো সময়সীমা আরোপ করা হয়নি। তার ভাষায়, ‘তাদের ভিসায় কোথাও উল্লেখ নেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে হবে।’

বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।

/এফআইআর/
সম্পর্কিত
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের