আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন, বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ১৩:০০আপডেট : ১৫ জুন ২০২৬, ১৩:০০

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দে সোমবার আটলান্টায় নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে। গ্রুপ এইচ ওপেনারে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। কাগজে-কলমে এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবচেয়ে অসম লড়াইগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে ম্যাচটিকে। ম্যাচটা শুরু হবে রাত ১০টায়। দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

কেপ ভার্দে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছে। বাছাইপর্বে নিজেদের গ্রুপে আফ্রিকার অন্যতম পরাশক্তি ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। আর বিশ্বকাপ অভিষেকেও ভাগ্য যেন তাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আরেক ফুটবল পরাশক্তি স্পেনকে।

অন্যদিকে, স্পেনের সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস খুব একটা সুখকর নয়। ২০১০ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর অনুষ্ঠিত তিনটি আসরের কোনোটিতেই তারা শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি। তবে ইউরো ২০২৪-এ সেই হতাশার অবসান ঘটায় লা রোহারা। আকর্ষণীয় ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি শিরোপাও জিতে নেয় তারা।

আবারও স্পেনের সাফল্যের চাবিকাঠি হতে পারে তাদের শক্তিশালী মিডফিল্ড। পেদ্রি, রদ্রি ও ফাবিয়ান রুইজের মতো ফুটবলাররা দলের ছন্দ ও নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ইউরো ২০২৪ জয়ে স্পেনের দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অবদান ছিল অসাধারণ। তবে চোটের কারণে দুজনকেই ঘিরে রয়েছে কিছুটা শঙ্কা। বৃহস্পতিবার দলের অনুশীলনে তারা পুরোপুরি অংশ নিয়েছেন এবং ম্যাচে খেলার সম্ভাবনাও রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে শুরু থেকেই তাদের মাঠে নামানোর সম্ভাবনা কম। কারণ বেঞ্চে ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল ও আলেক্স বায়েনার মতো নির্ভরযোগ্য বিকল্প রয়েছে। 

এদিকে, গ্রুপ ‘জি’-তে সোমবার সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিশরও। ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের অন্যতম কারণ দুই তারকা কেভিন ডি ব্রুইনা ও মোহাম্মদ সালাহর দ্বৈরথ। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এই ম্যাচও দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

কাগজে-কলমে বেলজিয়ামের স্কোয়াড বেশি শক্তিশালী হলেও মিশর একটি সংগঠিত ও কঠিন প্রতিপক্ষ। তাদের রক্ষণ ভাঙাও সহজ হবে না। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের হয়ে অসাধারণ সাফল্যে বিশ্ব ফুটবলের সুপারস্টার হয়েছেন ডি ব্রুইনা ও সালাহ। যদিও বর্তমানে দুজনই ক্যারিয়ারের সেরা সময়ে নেই। তবে মাঠের মাঝখানে এই দুই কিংবদন্তির দ্বৈরথ ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত