মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ২৩:১২আপডেট : ২৩ জুন ২০২৬, ২৩:১৯

জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে কোনও গোল পাচ্ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কঙ্গোর বিপক্ষেও হতাশ করেছিলেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে আর হতাশ করেননি। কাটিয়েছেন গোল খরা। তার করা গোলেই ষষ্ঠ মিনিটে এগিয়ে গেছে পর্তুগাল। তাতে গড়েছেন ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।  

তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। বক্সের ভেতরে বল পেয়ে জোয়াও নেভেস সেটি বাড়িয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেসের কাছে। প্রথম স্পর্শেই শট নেন পর্তুগিজ মিডফিল্ডার। কিন্তু প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল কর্নারের বিনিময়ে বাইরে চলে যায়।

দুই মিনিট পর আরেকটি সুযোগ আসে। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে উঠে আসেন নুনো মেন্দেস। এরপর বক্সের মাঝখানে অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশে দারুণ একটি ক্রস বাড়ান তিনি। বল পেয়ে পা বাড়িয়ে শট নেওয়ার চেষ্টা করেন সিআরসেভেন। কিন্তু তাতে ঠিকমতো সংযোগ করতে না পারায় সুযোগটি হাতছাড়া হয়। তবে ষষ্ঠ মিনিটে আর কোনও ভুল করেননি। কানসেলোর ক্রস থেকে গোলমুখের কাছে থাকা অবস্থায় দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ঐতিহাসিক গোলটির দেখা পেয়েছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
রোনালদোর জোড়ায় প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল
সর্বশেষ খবর
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
চৈত্রে ফোটা জবা ফুল
চৈত্রে ফোটা জবা ফুল
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম