ব্রাজিল দল হিসেবে খেলছে: আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৮:২৮আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৩৩

মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তিন গোলে জয়ে শিষ্যদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কার্লো আনচেলত্তি। গ্রুপ ‘সি’র তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। ম্যাচ শেষে কোচ জানান, ব্রাজিল দল এখন একটি সুসংহত ও ঐক্যবদ্ধ দলে পরিণত হয়েছে।  

ম্যাচ শেষে দলটির পারফরম্যান্স বিশ্লেষণ করে  ইতালীয় কোচ বলেছেন, “এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই, এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। বলের নিয়ন্ত্রণ যখন আমাদের হাতে থাকে, তখন আমরা আরেকটু গতি বাড়াতে পারি। তবে আমি খুশি কারণ দল অনেক উন্নতি করেছে, এখন আমরা বেশ শক্তিশালী। নকআউট পর্বের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ও শক্তিমত্তা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের তুলনায় এখন আমাদের ভুলের সংখ্যা কমেছে, খেলার ছন্দ বেড়েছে এবং আক্রমণভাগেও কার্যকারিতা লক্ষ্য করা যাচ্ছে।”  

এরপর ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আনচেলত্তি বলেন, “সবাই শান্ত থাকুন। ধন্যবাদ। শান্ত হন, শান্ত হন! একদম মাথা ঠান্ডা রাখুন।”  

রায়ানের অভিষেক  

ব্রাজিল জাতীয় দলের হয়ে মূল একাদশে রায়ানের অভিষেক নিয়েও কথা বলেন আনচেলত্তি। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতিহাসের মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০ বছরের কম বয়সে বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের হয়ে মূল একাদশে খেলার গৌরব অর্জন করলেন। 

রায়ানকে নিয়ে কোচ বলেন, “সে রক্ষণভাগ ও আক্রমণভাগ— উভয় ক্ষেত্রেই দুর্দান্ত কাজ করেছে, সত্যিই খুব ভালো খেলেছে। তার পারফরম্যান্সে আমি অত্যন্ত সন্তুষ্ট। তরুণ হওয়াটা তার একটি বড় ইতিবাচক দিক। তার মধ্যে পরিপক্কতা আছে, সে কঠোর পরিশ্রম করে এবং তার গুণগত মান অসাধারণ। আমার মনে হয়, সে আসলে কতটা উঁচুতে পৌঁছাতে পারবে, তা এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারবে না।”  

এই ফলাফলের পর, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করলো ব্রাজিল। মরক্কোর পয়েন্টও সমান ৭ ছিল, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল, প্রতিপক্ষ  হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে কেমন খেললেন নেইমার
মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়
দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে
সর্বশেষ খবর
কালো জামের বাম্পার ফলন কি আসন্ন খরার পূর্বাভাস
কালো জামের বাম্পার ফলন কি আসন্ন খরার পূর্বাভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ যেমন থাকবে 
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ যেমন থাকবে 
অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত
অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা