উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৮:১৮আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:১৮

ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ নিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মার্সেলো বিয়েলসার দল।  তাতে এইচ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যাচ্ছে লা রোহারা। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ জে এর রানার্স আপ দল।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন আগেই নিশ্চিত করেছে নকআউট। শুধু দেখার ছিল গ্রুপ সেরা হতে পারে নাকি তারা। 

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খায় উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৪২ মিনিটে। যার দায়টা উরুগুয়ের। নিজেদের এলোমেলো খেলায় ডি-বক্স থেকে বল ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। সেই সুযোগে মার্কোস লরেন্তে নিচু ক্রসে বল পাঠান বক্সের ভেতরে। কিন্তু উরুগুয়ের ডিফেন্ডাররা তা সামলাতে পারেননি। বল পেয়ে দ্রুত শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে। পরে প্রথমার্ধ শেষে কিংবদন্তি গোলকিপারকে তুলে নেন বিয়েলসা। তাতেও ভাগ্য ফেরেনি উরুগুয়ের। বরং শেষ দিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। পাও কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার আগুস্তিন কানোব্বিও। ফলে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। 

পরের পর্বে যেতে হলে উরুগুয়ের অন্তত ইতিবাচক ফল দরকার ছিল। কিন্তু পরাজয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে স্পেন। যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। ম্যাচের শেষদিকে টুর্নামেন্টে টিকে থাকার শেষ চেষ্টা চালায় উরুগুয়ে। কিন্তু স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

এইচ গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা স্পেন। ৩ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে কেপ ভার্দে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কবে জেনে নিন 
এবার সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা 
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
সর্বশেষ খবর
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস
প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস
লেখকদের বিখ্যাত সব বাক্যযুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ
লেখকদের বিখ্যাত সব বাক্যযুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’