মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক

গাইবান্ধা প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ০৮:৫৪ আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৫৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে একটি মক্তবের ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মনির মিয়া (২০)। তিনি ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকালেও শিশুটি মক্তবে পড়তে যায়। মক্তবের পাঠ শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলেও অভিযুক্ত শিক্ষক কৌশলে শিশুটিকে সেখানে আটকে রাখে। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনার পর শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিশুটির অভিভাবক আতোয়ার রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল আলম জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম