ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড

স্পোর্টস ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ০৯:১৭আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:১৭

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। দুই দলের শক্তির পার্থক্য বিবেচনায় সেলেসাওদেরই ফেভারিট মানছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড ইতোমধ্যে করেছেন ৫ গোল। নকআউট পর্বে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এই ম্যাচেও একটি গোল করেছেন হালান্ড। ম্যাচ শেষে ব্রাজিলকে নিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলকে হারিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আমাদের খুবই ক্ষীণ। শেষ ষোলোর লড়াইটা মোটেও সহজ হবে না। আমরা শেষ পর্যন্ত পারব কি না, তা জানি না।’

এর আগে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটা এমন এক বাস্তবতা, যা আমাদের মোকাবিলা করতেই হবে।’

আইভরি কোস্টকে বিদায় করার পর ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকেরা। ঐতিহ্য অনুযায়ী ম্যাচ শেষে মাঠের ঘাসে বসে পড়েন ফুটবলাররা। এরপর মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে পুরো দল তাদের বিখ্যাত ‘ভাইকিং রোয়িং’ (নৌকা বাওয়ার ভঙ্গি) উদযাপনে অংশ নেয়।

দলের এই ঐক্যের প্রসঙ্গ টেনে হালান্ড বলেন, ‘নরওয়ের মানুষ এখন উল্লাসে ভাসছে। জাতীয় দলকে কেন্দ্র করে দেশের মানুষ এবং আমাদের দলের মধ্যকার এই ঐক্যই মাঠে ভালো পারফর্ম করতে সাহায্য করে।’

শেষ ষোলোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে হালান্ড বলেন, ‘সামনে দারুণ সব দলের মুখোমুখি হতে হবে। লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি এবং এখনো আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে।’

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল