শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৬, ০৪:০৪আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:১৩

বিশ্বকাপের শেষ ৩২ এর লড়াইয়ে পুরো প্রথমার্ধেই ফেবারিট বেলজিয়ামকে চাপে রেখে খেলেছে দ্য লায়ন্স অব তেরাঙ্গারা। ম্যাচে লিড নেয় ২৪ মিনিটে। তার পর ৫১ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়ের স্বপ্নই দেখছিল সেনেগাল। কিন্তু বেলজিয়াম ম্যাচটা জমিয়ে দেয় শেষ মুহূর্তে। ৩ মিনিটের ঝড়ে দুই গোল শোধ দিয়ে ম্যাচে প্রাণফেরায় তারা। যার শুরুটা করেন রোমেলু লুকাকু। ৮৬ মিনিটের গোলে স্কোর করেন ২-১। তার পর ৮৯ মিনিটে ইউরি তিলেমান্স দুর্দান্ত এক গোলে ম্যাচে নিয়ে আসেন সমতা। তার পর তো ম্যাচ গড়িয়েছে রোমাঞ্চকর অতিরিক্ত সময়ে। 

২৪ মিনিটে প্রথম গোলটি করেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের মিডফিল্ডার হাবিব দিয়ারা। ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।

৫১ মিনিটে বিরতি থেকে ফিরেই বেলজিয়ামকে স্তব্ধ করে দেন ইসমাইলা সার। সেনেগালের এই ফরোয়ার্ড বুকে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে এনে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। এরপর ভারসাম্য হারানো অবস্থায় নেওয়া দুর্দান্ত হাফ-ভলিতে কুর্তোয়াকে পরাস্ত করে জালে বল জড়ান তিনি। 

তবে বিরতির পর রোমেলু লুকাকু নামার পরই দৃশ্যপটে বদল আসে। যার ফলটা মেলে শেষ দিকে। শুরুতে দারুণ এক ফ্লিকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান তিনি। এরপর শেষদিকে অধিনায়ক ইউরি তিলেমান্স হেডে সমতাসূচক গোল করে ম্যাচে প্রাণ সঞ্চার করেন।  নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হওয়ায় তাই ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার