অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৬, ০৫:০১আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৪১

এত নাটকীয়তা বলে এরই নাম ফুটবল। যার দৃশ্যপট বদলে যায় কয়েক মুহূুর্তের ঝলকে! শুরুতে দুই গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সেনেগাল। যখন বেলজিয়াম পরাজয়ের শঙ্কার মুখে তখনই শেষ দিকে তিন মিনিটের নাটকীয়তায় ম্যাচে ফেরে ইউরোপিয়ান শক্তিরা। মরিয়া হয়ে দুই গোল তুলে ম্যাচটা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটকীয়তা জমা থাকে শেষ দিকে। ১২০+৫ মিনিটে পাওয়া পেনাল্টিতে জয়ের হাসি নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুকাকুরা। তাতে এক পর্যায়ে দাপট দেখানো সেনেগাল শেষ পর্যন্ত পরাজয়ে বিদায় নিয়েছে। বেলজিয়াম ম্যাচটা জিতেছে ৩-২ গোলে। 

সিয়াটলে শেষ ৩২ এ অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখিয়েছে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষ হওয়ার ঠিক আগে বক্সের ভেতরে ফাউলের শিকার হন তিলেমান্স। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে তখনই ম্যাচের ভাগ্য গড়ে দেন বেলজিয়াম অধিনায়ক। অথচ তার আগ পর্যন্ত ম্যাচটা শুটআউটের দিকেই যাবে বলে মনে হচ্ছিল। 

ম্যাচে প্রথমে ২৪ মিনিটে হাবিব দিয়ারা ও ৫১ মিনিটে ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সেনেগাল। তবে ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু একটি গোল শোধ দিয়েই ম্যাচের দৃশ্যপট বদলে দেন। এরপর ৮৯ মিনিটে তিলেমান্স হেডে সমতা ফিরিয়ে প্রাণ সঞ্চার করেন ম্যাচে। তার পর তো অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও আসে তার পা থেকেই।

অথচ প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে সেনেগাল-ই। বলের দখলে তারা এগিয়ে ছিল ৬৪ শতাংশ। বেলজিয়ামের দখল ছিল ৩৬ শতাংশ। সেনেগাল পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে বেলজিয়াম দুটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।

এই জয়ে শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র অথবা বসনিয়া ও হার্জেগোভিনা।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার