মেসির নাগালের বাইরে যে বিশ্বকাপ রেকর্ড গড়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ১৫:৪৪আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৫:৪৪

৪১ বছর বয়সেও ইতিহাস গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পর্তুগাল অধিনায়ক নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড গড়েছেন। 

শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। এই গোলের সময় তার বয়স ছিল ৪১ বছর ১৪৭ দিন। তাতে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি নিজের করে নেন তিনি।

এটি রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। তবে এবারই প্রথম নকআউট পর্বে গোলের দেখা পেলেন পর্তুগিজ তারকা। 

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে তিন ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসির বয়স এখন ৩৯ বছর। ফলে চলতি আসরে রোনালদোর এই রেকর্ড ভাঙার সুযোগ নেই তার সামনে। সেটা করতে হলে তাকে অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে বিশ্বকাপের সব পর্ব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড এখনও ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার দখলে। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন তিনি। তাই বিশ্বকাপের সামগ্রিক রেকর্ডটি এখনো তার দখলে থাকলেও শুধু নকআউট পর্বের হিসেবে শীর্ষে রোনালদো।

এর আগে এই রেকর্ডটি ছিল পর্তুগালেরই সাবেক ডিফেন্ডার পেপের দখলে। ২০২২ কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় ৩৯ বছর ২৮৩ দিন বয়সে গোল করেছিলেন তিনি। এবার সেই কীর্তি ছাড়িয়ে গেলেন তার সাবেক জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ রোনালদো।

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী গোলদাতারা:

* ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) — ৪১ বছর ১৪৭ দিন (ক্রোয়েশিয়ার বিপক্ষে, ২০২৬ বিশ্বকাপ)
* পেপে (পর্তুগাল) — ৩৯ বছর ২৮৩ দিন (সুইজারল্যান্ডের বিপক্ষে, ২০২২ বিশ্বকাপ)
* রজার মিলা (ক্যামেরুন) — ৩৮ বছর ৩৪ দিন (কলম্বিয়ার বিপক্ষে, ১৯৯০ বিশ্বকাপ)
* গুনার গ্রেন (সুইডেন) — ৩৭ বছর ২৩৬ দিন (পশ্চিম জার্মানির বিপক্ষে, ১৯৫৮ বিশ্বকাপ)
* ওবদুলিও ভারেলা (উরুগুয়ে) — ৩৬ বছর ২৭৯ দিন (ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৫৪ বিশ্বকাপ)

/এফআইআর/
সম্পর্কিত
মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
সর্বশেষ খবর
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে