সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!

স্পোর্টস ডেস্ক 
০৩ জুলাই ২০২৬, ২২:৪৪আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২২:৪৪

ঘানার ওঝা নানা কোয়াকু একের পর এক ভবিষ্যতদ্বাণী করে আলোচনায় আসছেন। শুরুতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ দিয়ে’ আলোচনায় এসেছিলেন। এবার তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা!

গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে সম্প্রতি ভাইরাল হন এই ঘানাইয়ান ওঝা।

তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’

সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। আর চলতি বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচেই গোল পাননি।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর সেই ওঝা দাবি করেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।’ তার সেই কথা কাকতালীয়ভাবে মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোলের দেখা পান কেইন।

আর্জেন্টিনা–কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ মায়ামিতে ৪ জুলাই। গ্রুপ পর্বের সব ম্যাচে সহজে জেতা আর্জেন্টিনা এ ম্যাচে হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সেই ওঝা। তিনি বলেছেন এভাবে, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার দলগুলোর মুখোমুখি হয়েছে। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, রজার মিলার ক্যামেরুনের বিপক্ষে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
সর্বশেষ খবর
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
ভিড় এড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘোরার কৌশল
ভিড় এড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘোরার কৌশল
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে