নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ২০:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২০:৪৩

বিশ্বকাপে এখনও নিজের সবচেয়ে বড় সুযোগের অপেক্ষায় আছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। নরওয়ে ও আর্লিং হাল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে কি শুরুর একাদশে রাখবেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি—এটাই এখন বড় প্রশ্ন।

দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে বিশ্বকাপে অভিষেক হয় নেইমারের। ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

এরপর থেকেই ৩৪ বছর বয়সী এই তারকাকে আরও বেশি সময় মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। টুর্নামেন্টে পরের পর্বে উঠলেও ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারায় দলটি সমালোচনার মুখে পড়েছে।

শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, নরওয়ের বিপক্ষে নেইমার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আনচেলত্তি বলেছেন, ‘নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে... এবং তারা একসঙ্গেই খেলবে।’

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাঁও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই বার্তা দেন ইতালিয়ান এই কোচ।

তিনি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারছে। যখন মনে হবে দলে তাকে প্রয়োজন, তখনই আমি তাকে মাঠে নামাবো। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।’

তবে এতকিছুর পরও শুরুর একাদশে নেইমার থাকবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি আনচেলত্তি।

ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ধারণা, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে নেইমারকে।

এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি প্রকাশ করে তারা ক্যাপশনে লিখেছে, ‘টিক-টক... ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচ আর বেশি দূরে নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
সর্বশেষ খবর
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি