এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৭:১৫আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫

ইংল্যান্ড বনাম মেক্সিকোর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় শুরু হওয়ার কথা ছিল। তবে তীব্র খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়ায়।

তবে ম্যাচের শুরুতেই একটি হোঁচট খেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম মিডফিল্ডার ডেকলাইন রাইসকে শুরুতেই হলুদ কার্ড দেখানো হয়েছে। ম্যাচের বাকিটা সময় তাকে সতর্ক থাকতে হচ্ছে।

এদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটি থেকে মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংল্যান্ড মূল একাদশে তিনটি পরিবর্তন এনেছেন থমাস টুখেল। আর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মতোই রাউন্ড অব সিক্সটিনেও একই একাদশ দিয়ে শুরু করছে স্বাগতিক মেক্সিকো।

রবিবার সকালে পেশিতে সামান্য টান লাগার অভিযোগ করায় ইংলিশ রাইট ব্যাক জেড স্পেন্সকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। তার জায়গায় রাইট-ব্যাক হিসেবে খেলছেন জ্যারেল কোয়ানসাহ।

এ ছাড়া বুকায়ো সাকা এবং অ্যান্থনি গর্ডন যথাক্রমে ননি মাদুয়েকে এবং মার্কাস রাশফোর্ডের জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ড একাদশ:
পিকফোর্ড, কোয়ানসাহ, গুয়েহি, কোনসা, ও'রাইলি, রাইস, অ্যান্ডারসন, সাকা, বেলিংহাম, গর্ডন ও কেইন।

মেক্সিকো একাদশ:
র‍্যাংগেল, সানচেজ, মন্তেস, ভাসকুয়েজ, গ্যালার্ডো, মোরা, রোমো, লিরা, আলভারাদো, হিমেনেজ ও কুইনোনেস।

/এফআর/
সম্পর্কিত
পৃথিবীর বুকেই যেন অন্য কোনও গ্রহের দৃশ্য!
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
ডেভনের ডার্ট নদীর তীরে বুনো প্রকৃতির মাঝে রাত কাটানোর সুযোগ
সর্বশেষ খবর
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা