সব চাপ ইংল্যান্ডের ওপর, বললেন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৭:৫৪আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সব চাপ ইংল্যান্ডের ওপর বলে মনে করেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। একইসঙ্গে সংবাদমাধ্যমকে টমাস টুখেলের দলের ওপর যতটা সম্ভব চাপ সৃষ্টি করার আহ্বানও জানিয়েছেন তিনি।

১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। গ্রুপ ‘আই’-তে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে তারা আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে শেষ আটে।

অপরদিকে, ইংল্যান্ড পুরুষদের গত তিনটি বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছে। তবে ১৯৬৬ সালে শিরোপা জয়ের পর আর ফাইনালে উঠতে পারেনি তারা।

সব চাপ ইংল্যান্ডের ওপর কিনা—এমন প্রশ্নের জবাবে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয়, টুর্নামেন্টে কয়েকটি স্পষ্ট ফেবারিট দল আছে, ইংল্যান্ড তাদের অন্যতম।’

হাসতে হাসতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আপনাদের সবার উচিত ইংলিশদের ওপর সর্বোচ্চ চাপ দেওয়া। তাদের সমর্থকদের পরের পর্বে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক। কারণ, এটা ইংল্যান্ড।’

২৫ বছর বয়সী হাল্যান্ড নরওয়ের হয়ে টানা ১৪ ম্যাচে গোল করেছেন। শনিবার মায়ামিতে (বাংলাদেশ সময় রাত ৩টা) ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হাল্যান্ডের জন্য বিশেষও বটে। লিডসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের বাবা আলফ-ইঙ্গে হাল্যান্ড সে সময় ইংলিশ ক্লাব ফুটবলে খেলতেন।

গত বছর টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাল্যান্ড বলেছিলেন, নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ‘শূন্য দশমিক পাঁচ শতাংশ’।

কিন্তু চার ম্যাচে তার সাত গোল—যার মধ্যে শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলও রয়েছে—নরওয়েকে তুলেছে কোয়ার্টার ফাইনালে।

হাল্যান্ড বলেন, ‘আমি এটা আশা করিনি। সত্যি বলতে, নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখতে পেয়ে আমিও বিস্মিত।’

ব্রাজিলকে হারানোর স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলাটাই আমাদের নরওয়েজিয়ানদের জন্য এক ধরনের পাগলামি ছিল। আর তাদের হারানোর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া সত্যিই বিশেষ কিছু।’

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
হাল্যান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট খেয়ে নাকাল মার্কিন সাংবাদিক
‘আর্জেন্টিনাকে চিন্তায় ফেলতে পারে, এমন প্রতিপক্ষ নেই’
সর্বশেষ খবর
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ